সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

জায়েদ খানের বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি : নায়িকা নূতন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : যতদিন বিয়ের পিঁড়িতে না বসছেন, ততদিন পর্যন্ত নিজেকে যুবক ভাববেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আর এভাবেই জীবনটা উপভোগ করতে চান তিনি। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

সেদিন বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই।’

তিনি বলেন, ‘যতদিন সংসার না করছি আমি ইয়াং। ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতনভাবে তুলে ধরি। তাছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি। কবে মানসিকভাবে প্রস্তুত হবে সেটা সময় বলে দেবে।’বিয়ের বিষয়ে জায়েদ খানকে তার জুনিয়র, সমবসয়ী ও সিনিয়র সহকর্মীরাও প্রায়ই প্রশ্ন করে থাকেন।

গতকাল শুক্রবার ছাত্রলীলের সাবেক সেক্রেটারি আল নাহিয়ান খান জয় ও আওয়ামী লীগের আইন উপ-কমিটির সদস্য বায়োজিদের বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভ কামনা জানান জায়েদ খান।

এই পোস্টের কমেন্টবক্সেও তার বিয়ের প্রসঙ্গ টেনে আনেন একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন রত্না।

নূতন অনেকটা মজা করেই লিখেন, ‘আমি আপনার (জায়েদ খান) বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে বিয়ে খেয়ে তার পরে যাবো।’

কমেন্টের জবাবে জায়েদ খান লিখেছেন, ‘আপু যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসুন।’

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit