সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

কসবায় দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক আওয়ামী লীগ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় ধামসার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে জানা গেছে, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ি, ধামসার এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মানুষকে হয়রানীর অভিযাগে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কবির হোসনকে অনতিবিলম্ব দলীয় পদ থক বহিষ্কারের দাবীতে এই মানববন্ধন ও বিক্ষাভ করছে ধামসার গাববাড়ি এলাকাবাসী। উপজলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ীসহ বেশকয়েকটি গ্রামের কয়েকশত মানুষ এ মানববন্ধনে অংশগ্রন করেন। এতে ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের লাকজনও অংশগ্রহন করতে দেখা গেছে। তাদের দাবী কবির হোসেন দলীয় প্রভাব খাটিয়ে উন্নয়ন কাজে বাধাসহ সাধারন মানুষকে নানাভাবে হয়রানী করছে। তার হয়রানী থেকে পরিত্রান পেতে এলাকাবাসী সরকারের হস্তক্ষপ কামনা করেন। 

এসময় বীর মুক্তিযাদ্ধা জামসেদ ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী রমজান আলী, বিনাউটি ইউনিয়ন ৬নং ওয়ার্ড স্বেচছাসেবক লীগের সভাপতি মোঃ রহিজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া, হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে শ্রীমতি হরিদাসী দাস এবং ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মুজিবুর রহমান সহ অন্যরা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, এলাকার চিহ্নিত রাজাকারের ছেলে কবির হোসেনকে বিনাউটি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার দাবী জানান তারা। এছাড়াও তার বিরুদ্ধে কবরস্থান ও শ্মশানের উন্নয়নমূলক কাজে বাঁধা দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগ করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit