শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

ভোলাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। সকাল ১০টার সময় ভোলাহাট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু,বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেনসহ অন্যরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি থেকে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলাহাট স্টেশনের অফিসার মোঃ কাশেম ও লিডার মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কিভাবে সামাল দেয়া যাবে তার কয়েকটি মহড়া প্রদর্শন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit