শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

মাধবদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তার্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে। তার মধ্যে ছিল জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্প অর্পন, প্রভাত ফেরি, আলোচনা সভা, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল। মাধবদী এসপি ইনস্টিটিউশনের শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে মাধবদী পৌরসভার পক্ষ থেকে পুষ্প অর্পন করেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক প্রধান ও কাউন্সিলরবৃন্দ, মাধবদী থানার ওসি তদন্ত মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে মাধবদী থানা।

মাধবদী পৌর ভবনের সামনে অবস্থিত শহিদ মিনারে সকাল ৮টায় পুষ্প অর্পন করেন মাধবদী শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও শহর আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন আহাম্মদের নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ। এসময় আরো ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাধবদী শহর শাখা ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, আওয়ামীলীগের সহযোগী সংগঠনসহ অনেকে। মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শহিদ মিনারে সকাল সাড়ে ৮টায় মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম) ও সাধারন সম্পাদক মোঃ হোসেন আলীর নেতৃত্বে পুষ্প অর্পন করেন মাধবদী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

মাধবদী এসপি ইনস্টিউশন মাঠে গভীর রাত থেকেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মাধবদী এসপি ইনস্টিটিউশনসহ মাধবদী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী , রাজনৈতিক , সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগন। এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানে শহিদ দিবস পালন করেন নরসিংদী সদর থানা আওয়ামীলীগ, নরসিংদী সদর থানা যুবলীগ, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, নুরালাপুর ইউনিয়ন পরিষদ, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা, মাধবদী বিশ^ বিদ্যালয় কলেজ, মাধবদী গার্লস এস্কুল এন্ড কলেজ, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেন, এশিয়ান মডেল স্কুল, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মর্নিংসান স্কুল এন্ড কলেজ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ মাধবদী বাজারের প্রতিটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit