বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

৭০ টাকার নিচে নেই কোনো সবজি, গরীবের ব্রয়লারও ২৬০!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : রমজান শুরুর আগেই সব পণ্যের বাজার চড়া। বেড়েছে মাছ-মাংস, সবজি, খেজুরের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল, ছোলা, চিনি, আদা, রসুন। পণ্যের ঊর্ধমূখি সূচকে বিপাকে সাধারণ মানুষ।  

বাজারে সবজির আমদানি বেশ ভালো। কিন্তু বিপত্তি কিনতে গেলে- ৭০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজিই। কেজিপ্রতি ঢেড়শ ১শ, করলা ১শ, পটল ১শ ও সজনে ডাটা ২শ টাকা, এক হালি লেবু ৬০ থেকে ৮০ টাকা আর একটি লাউ ৮০ টাকায় ঠেকেছে। 

এই পরিস্থিতিতে সবজি খেয়ে বাঁচাও মুশকিল হয়ে উঠেছে, বলছেন নিম্নবিত্ত মানুষেরা। 

ইলিশের গায়ে তো হাত দেয়ার সুযোগ কম। অন্য মাছের দামও বাড়তি। ক্রেতারা বলছেন, মাছেভাতে বাঙালীর পাতে এখন প্রতি বেলায় মাছ জোটা ভাগ্যের বিষয়। 

আগের বাড়তি দামেই গরুর মাংস সাড়ে ৭শ, আর খাশির মাংস ১১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আরেক দফা বেড়ে ব্রয়লার ২৬০ টাকা আর কক মুরগি হাঁকা হচ্ছে ৩৮০ টাকা। 

বাজারে আসা ক্রেতারা বলছেন, মাংসের চাহিদা মেটাতে যারা ব্রয়লার মুরগির ওপরেই ভরসা করতেন চোখ বন্ধ করে তারাও এখন দিশেহারা। 

সব ধরনের খেজুরের দাম প্রকারভেদে কেজিতে ২শ থেকে ৩শ টাকা বাড়ার কথা জানান ব্যবসায়ীরা। 

ন্যূনতম চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আয়-ব্যয়ের হিসাব মিলছে না তাদের। 

আদা, রসুন, পেঁয়াজ, ডাল, ছোলাও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। 

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit