রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে অনুমোদন বিহীন করাতকলে সয়লাব

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পৌরসভাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৪২টি করাতকল রয়েছে। বন বিভাগের অনুমোদন ছাড়াই অধিকাংশ করাতকল গুলো অবৈধভাবেই পরিচালিত হচ্ছে। এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৪২টির মধ্যে মাত্র ৯টি করাত কলের অনুমোদন রয়েছে।এ নিয়ে বন বিভাগ সূত্রেও জানা গেছে, দুর্গাপুর পৌরসভা, কুল্লাগড়া, চন্ডিগড়, বিরিশিরি, বাকলজোড়া, কাকৈরগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়ন গুলোতে সব মিলিয়ে করাতকল রয়েছে ৪২টি। তার মধ্যে অনুমোদন আছে মাত্র ৯ টির। বাকি ৩৩টি করাতকলের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে করাতকল মালিকরা।

প্রশাসনের নজরদারি না থাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্রভাবে গড়ে উঠেছে এসব করাতকল গুলো। ফলে এসব অবৈধ করাতকল গুলোতে ফলদ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছ চেড়াই হচ্ছে। গাছের আমদানী বেশী হলে রাতেও নিয়ন্ত্রণহীনভাবে চলে কাঠ চেড়াই। বেশকিছু করাতকল গুলো রয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘেঁষে। সড়কের একাংশ দখল করে করাতকলে চেড়াই করতে আনা গাছের গুঁড়ি রাখা হয়েছে। যে কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, লাকড়ি কিনতে ও গাছ নামাতে আসা গাড়ীগুলো সড়কের পাশে দাঁড়িয়ে থাকার ফলে যানবহন চলাচলে চরম বিঘœ ঘটছে বলে জানান পথচারীরা। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স’মিল গুলো চলার কারনে মিল গুলোতে চোরাই ভাবে আনা বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ রয়েছে বলেও জানা গেছে। অনুমোদনহীন এসব স’মিল গুলো বন্ধ করার কোনো উদ্যোগও চোখে পড়ছে না।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী বলেন, ইতোমধ্যে এসব অবৈধ করাতকলের মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে, অচিরেই এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান সাংবাদিকদের বলেন, এটি একটি গুরুত্বপুর্ন বিষয়, বন কর্মকর্তার সাথে কথা বলে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit