বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

স্বল্প সময়ের জন্য বিদেশ যাত্রার অনুমতি পেলেন মাহিন্দা রাজাপাকসে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ওপর আরোপিত বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে রায় দেয়। 

এক প্রতিবেদনে বলা হয়, আদালত ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

২০২২ সালে গল ফেস গ্রিনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার বিষয়ে দায়ের করা আবেদন বিবেচনা করার পর এই আদেশ জারি করেন বিচারক।

মাহিন্দা রাজাপাকসের আইনজীবী বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। আইনজীবী জানান, তার মক্কেল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য একটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন।

আবেদন বিবেচনায় নিয়ে ফোর্ট ম্যাজিস্ট্রেট অস্থায়ীভাবে মাহিন্দা রাজাপাকসের ওপর আরোপিত বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেন। সূত্র: আদাদেরানা, নিউজ কাটার, নিউজ ওয়ার

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit