বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিশ্বকাপে আর্জেন্টিনার অপরাজেয়র রহস্য ৫০০ কেজি গরুর মাংস!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে কোনো রকম ঘাটতি রাখতে রাজি নয় অংশগ্রহণকারী দলগুলো। ট্রফি ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা যেমন মাঠের পারফরম্যান্সে লিওনেল মেসির ম্যাজিকের ওপর ভরসা করছে, ঠিক তেমনি মাঠের বাইরে খেলোয়াড়দের জন্য ঘরোয়া পরিবেশ তৈরিতেও নিয়েছে অনন্য উদ্যোগ। 

প্রতিবেদন অনুযায়ী, ফুটবলারদের জন্য ঘরের আবহ ধরে রাখতে আর্জেন্টিনা দল তাদের কানসাস সিটির বেইজ ক্যাম্পে দেশ থেকে ৫০০ কেজি কেজি গরুর মাংস উড়িয়ে এনেছে! একজন অ্যাথলেটের ফিটনেস এবং প্রশিক্ষণে খাদ্যের ভূমিকা অপরিসীম। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসের তৃতীয় দল হিসেবে রেকর্ড গড়ার লক্ষ্যে থাকা আর্জেন্টিনার জন্য তাই খেলোয়াড়দের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

জানা গেছে, খেলোয়াড়দের ডায়েট ও পুষ্টির ভারসাম্য বজায় রাখতে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট দেশ থেকে ঐতিহ্যবাহী বিভিন্ন কাটের মাংস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ‘লোমো’, ‘ভ্যাসিও’, ‘এনত্রানা’, ‘মাতামব্রে’, ‘প্যাসেতো’ এবং ‘আসাদো দে তিরা’র মতো জনপ্রিয় ঐতিহ্যবাহী মাংসের টুকরো। যুক্তরাষ্ট্রের অত্যন্ত কঠোর স্যানিটারি ও কাস্টমস নিয়মকানুন পেরিয়ে এই বিপুল পরিমাণ মাংসের চালান মার্কিন মুলুকে প্রবেশ করাতে কর্মকর্তাদের কয়েক মাস ধরে নিখুঁত পরিকল্পনাও করতে হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ম্যাচের আগে এবং পরে ফুটবলাররা বারবিকিউ উৎসবে মেতে উঠছেন। মাঠেও একের পর এক ধাপ পেরিয়ে বিশ্বকাপের সেমিতে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল। ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের আগেও দলের ভেতরের পরিবেশ হালকা ও চাপমুক্ত রাখতে একই আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। 

সূত্র: এনডিটিভি 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৬,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit