বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

পাকিস্তানের প্রধান কোচ মোহাম্মদ ইউসুফ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে পেতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। তবে এই ইস্যুতে এখনও কোন সমাধানে আসতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। যেকারণে মোহাম্মদ ইউসুফকে দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে চায় তারা। তার সঙ্গে বেশ কিছু স্থানীয় সাপোর্ট স্টাফও থাকবে।

এর আগে জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ ইউসুফের। পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার সময়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন সাকলাইন মুশতাক। তার সঙ্গে কাজ করেছিলেন ইউসুফ।

গত মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শারজাহ ও দুবাইয়ে আগামী ২৫ থেকে ২৯ মার্চের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে দুই দল।

শারজাহতে ২৫ মার্চ প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২য় ও ৩য় ম্যাচ মাঠে গড়াবে ২৭ ও ২৯ মার্চ। এই প্রথম পাকিস্তান ও আফগানিস্তান দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে লড়বে।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit