বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
মুখে কতক্ষণ ফেসপ্যাক লাগিয়ে রাখবেন? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজকের নামাজের সময়সূচি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥

ফের পুরনো অভ্যাসে সুস্মিতা সেন!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। অ্যানজিওপ্লাস্টি হয়েছে, বসেছে স্টেন্ট। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিজেই এ তথ্য শেয়ার করেছিলেন। 

কিন্তু এত বড় ধকল সামলে আবারও পুরনো অভ্যাসে ফিরে গেলেন তিনি। ফের ইনস্টায় নিজের শরীরচর্চার ছবি দিলেন অভিনেত্রী। সদ্য এত বড় বিপদ গেল, এর মধ্যেই শরীরের ওপর চাপ দেওয়াটা কি ঠিক করছেন সুস্মিতা, উদ্বেগে প্রিয়জনরা।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে স্ট্রেচিংয়ের ছবি দেন। অনুরাগীদের আশ্বস্ত করে লেখেন— ‘আমার চিকিৎসক অনুমতি দিয়েছেন।’ তাই বাড়িতেই অল্প অল্প করে শুরু করলেন শরীরচর্চা। পাশাপাশি জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

২ মার্চ অভিনেত্রী নিজের হার্টঅ্যাটাকের কথা জানান সবাইকে। যদিও ঘটনাটি ঘটে তার দুদিন আগের। ২৭ ফেব্রুয়ারি শুটিং চলাকালীন শারীরিক অস্বস্তি অনুভব করেন সুস্মিতা সেন। কাজের ফাঁকে অভিনেত্রী হঠাৎ জানান, তার বুকে ব্যথা হচ্ছে। তখনই একজন চিকিৎসককে দিয়ে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। 
মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগ চিকিৎসকরা তাকে দেখে জানান, অস্ত্রোপচার আবশ্যক। আসলে তার হার্টে প্রায় ৯৫ শতাংশই ব্লকেজ ছিল। তবে এখন সুস্থ আছেন, বাড়িতে আছেন। খুব শিগগির কাজে ফিরবেন সাবেক ব্রহ্মাণ্ড সুন্দরী।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit