মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

নর্ড স্ট্রিম নাশকতায় যাদের দায়ী করছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

গত বছর ইউরোপের সবচেয়ে বড় গ্যাস প্রবাহের পাইপলাইন ‘নর্ড স্ট্রিমে’ নাশকতার পেছনে দায়ী একটি ইউক্রেনপন্থি দল। 

বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এই গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ নাশকতার ঘটনার সঙ্গে কিয়েভ সরকারের সংযুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের সাত মাসের মাথায় সমুদ্রের পানির নিচ দিয়ে প্রবাহিত পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়া ও জার্মানির মাঝে সংযোগ স্থাপনকারী এ পাইপের বাল্টিক সমুদ্রে অবস্থিত সুইডেন ও ডেনমার্কের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অংশে বিস্ফোরণের ঘটনার পর উভয় দেশ দাবি করে, এটি নাশকতা, দুর্ঘটনা নয়। 

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, এ ঘটনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষ উপদেষ্টাদের বা অন্য কোনো ইউক্রেনীয় সরকারি কর্মকর্তা কোনো সংযুক্তি নেই।

সংবাদ প্রকাশের পর জেলেনস্কির রাজনৈতিক উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক বিবৃতিতে বলেন, নিঃসন্দেহে ইউক্রেন এ পাইপলাইনের ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। 

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর পাইপলাইনের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো একে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে। রাশিয়া পশ্চিমকে এর জন্য দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। উভয় পক্ষ থেকে নিজ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

রয়টার্স এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রুশ আগ্রাসন ও চীনের পক্ষ থেকে আসা হুমকির বিষয়ে আলোচনা করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit