রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সময় নষ্ট ঠেকাতে ফুটবলে আসছে কঠোর নিয়ম

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলাররা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছেন। বারবার খেলার গতি হচ্ছে বাধাপ্রাপ্ত। ৯০ মিনিটের খেলা কার্যত হয়ে যাচ্ছে ৭০ মিনিটের। বাকি সময়টা নষ্ট করেই কাটিয়ে দিচ্ছেন খেলোয়াড়রা। এই বিড়ম্বনা এড়াতে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

স্পোর্টবাইবেল সূত্রে জানা যায়, ‘গেম ক্লক’ নামে নতুন নিয়মের কথা আলোচনা করছেন ফিফার কর্মকর্তারা। এই নিয়ম চালু হলে মাঠে থাকা রেফারি ও চতুর্থ রেফারির কাছে থাকবে একটি ঘড়ি। আর সেই ঘড়িতেই দেখা যাবে— ঠিক কতক্ষণ খেলা হয়েছে। তার মানে, মাঠে যতক্ষণ বল গড়াবে ঠিক ততক্ষণই খেলার সময় হিসাব করা হবে। সেটি দেখা যাবে রেফারিদের ঘড়িতেও। ফলে গোলরক্ষক বল ধরে সময় নষ্ট করার চেষ্টা করলে কিংবা বল খেলার বাইরে গেলে সেই সময় ঘড়ি থেকে বাদ যাবে। এর ফলে খেলার ঠিক ৯০ মিনিটের হিসাব পাওয়া যাবে। হকিতে আগে থেকেই এই নিয়মে সময় মেপে খেলা হয়।

সর্বশেষ কাতার বিশ্বকাপে সময় নষ্ট এড়াতে ফিফা কিছু প্রযুক্তি নিয়ে এসেছিল। ফলে গোলের পর ফুটবলারদের উল্লাস কিংবা থ্রো করার আগে বল কতক্ষণ মাঠের বাইরে ছিল, সেটার একটা হিসাব করা হয়েছিল। এ কারণে প্রায় প্রতিটি ম্যাচেই অতিরিক্ত সময় অন্যান্য বিশ্বকাপের তুলনায় অনেক বেশি ছিল। যা দেখে অবাক হচ্ছিলেন ফুটবলপ্রেমীরা। এমনকি ১৪ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল এই বিশ্বকাপে। তবে ফিফা যে প্রযুক্তি আনতে যাচ্ছে, তাতে আরও বাড়তে পারে অতিরিক্ত সময়।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit