শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আফগানিস্তানে খুলেছে বিশ্ববিদ্যালয়, তবে নিষিদ্ধ নারীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শীতকালীন ছুটির পর দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়া হয়েছে। তবে পুরুষ ছাত্ররা তাদের ক্লাসে ফিরে গেলেও নারী শিক্ষার্থীদের প্রবেশে তালেবান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। খবর এএফপি’র।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই নারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ায় বাধা সৃষ্টি করা। তালেবান সরকারের এমন পদক্ষেপের ফলে মুসলিম বিশ্বসহ বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাহেলা (২২) বলেন, “আমরা বাড়িতে থাকলেও ছেলেদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া দেখে আমাদের হৃদয় ভেঙ্গে যাচ্ছে।”

তিনি বলেন, “এটি নারীদের প্রতি লিঙ্গ বৈষম্য কারণ, ইসলাম আমাদের উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। তাই আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে কারো বাধা দেওয়া উচিত নয়।”

তালেবান সরকার নারীরা কঠোর পোষাক কোড এবং ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে একজন পুরুষ আত্মীয় সঙ্গে থাকার নিয়ম চালু করে। কিন্তু এ নিয়ম উপেক্ষা করার অভিযোগে নারী শিক্ষার্থীদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আফগানিস্তানের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ পথ এবং শ্রেণী কক্ষ চালু করা হয়েছে। সেইসাথে দেশটিতে নারী শিক্ষার্থীদের কেবলমাত্র মহিলা অধ্যাপক বা বয়স্ক পুরুষদের দ্বারা পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

তালেবানের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা অস্থায়ী। তবে এক্ষেত্রে বিভিন্ন প্রতিশ্রুতি সত্ত্বেও তারা মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলো ফের খুলে দিতে ব্যর্থ হয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পেছনে তাদের অজুহাত হলো অর্থের অভাব এবং ইসলামের বিধান অনুযায়ী সিলেবাস পুনরায় সাজানোর জন্য আরো সময় প্রয়োজন।

এদিকে দেখা যাচ্ছে, ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান কর্তৃপক্ষ নারীদের জনজীবন কুন্ঠিত করে ফেলেছে।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit