রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

রেকর্ড গড়ে ইংল্যান্ড দলে অভিষেক রেহানের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের। এতে দেশটির সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার বনে গেছেন তিনি।

মাত্র ১৮ বছর ২০৫ দিনে ওয়ানডে অভিষেক হলো তার। অভিষেক ম্যাচ খেলতে নামার আগেই ভেঙেছেন বেন হোলিওকের রেকর্ড। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের সময় হোলিওকের বয়স ছিল ১৯ বছর ১৯৫ দিন।

গত ডিসেম্বরে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ডও গড়েছিলেন রেহান। টেস্ট অভিষেকের সময় তার বয়স ছিল ১৮ বছর ১২৬ দিন।

বন্দরনগরী চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং করছে ইংল্যান্ড। তিনটি পরিবর্তন আনা হয়েছে দলে। রেহান আহমেদ ছাড়াও একাদশে নেয়া হয়েছে ক্রিস ওকস ও জোফরা আরচারকে। সাকিব মাহমুদ ও মার্ক উডকে বিশ্রাম দিয়ে তাদের একাদশে যুক্ত করা হয়।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit