মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

ঘরসজ্জায় বাতিল কলম

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : পেন স্ট্যান্ড

কম খরচে ঘরের সাজ বদলাতে নানা ধরনের রঙিন কাগজে মুড়ে নিন পুরনো কলমগুলিকে। গ্লু গান কিংবা ভালো আঠা দিয়ে গোটা দশেক পেনকে একে অপরের সঙ্গে জুড়ে নিন। একইভাবে মোট পাঁচটি সেট বানান। তারপর গ্লু গানের সাহায্যেই বক্সের আকারে চারটি সেটকে একে অপরের সঙ্গে আটকে নিন। এবার চারকোণা সেই বক্সের যে কোনও এক দিকে জুড়ে দিন অন্য আর একটি সেট। ব্যস তৈরি হয়ে যাবে পেন স্ট্যান্ড। প্রয়োজনে পেন স্ট্যান্ডকে আরও একটু আকর্ষক করে তুলতে নানা ধরনের কাগজ বা কাপড়ের ফুল, স্টোন ইত্যাদিও লাগিয়ে দিতে পারেন।

ঝাড়বাতি বা ল্যাম্পশেড


ঘড়ি
বাতিল পেন, কার্ডবোর্ড, আঠার সাহায্যে বানিয়ে নিতে পারেন দেওয়াল ঘড়ি। তাতে নাম্বার লিখে দিতে পারেন হাতে। এই ঘড়ি কিন্তু অতিথির দৃষ্টি আকর্ষণ করবে সহজে। পেনগুলিকে রঙিন কাগজ কিংবা সুতোয় মুড়ে একে অপরের সঙ্গে জুড়ে নিয়ে ভিতরে ভরে দিতে পারেন রঙিন আলো।

শো পিস

দেওয়ালের জন্য শো পিসও বানাতে পারেন। একরঙা উলে জড়িয়ে নিন কুড়ি থেকে পঁচিশটি পেন। অন্য রঙের উল দিয়ে বানিয়ে নিন ছোট ছোট ফুল। ফুলের মাঝে লাগানো যেতে পারে ছোট স্টোনও। গোল করে পিচবোর্ড কেটে নিয়ে একে একে তার সঙ্গেই আঠা দিয়ে জুড়ে নিন পেনগুলি। দেখতে লাগবে সূর্যের মতো। মাঝের পিচবোর্ডকে ঢাকতে লাগিয়ে দিতে পারেন আরও কয়েকটি ফুল।
কি-হোল্ডার, ফোটোফ্রেম বা সার্ভিং ট্রেও
পাশাপাশি বাতিল কলম ও তার ঢাকনাগুলি জুড়ে বানানো যায় কি-হোল্ডার। পিচবোর্ডের সাহায্যে পেন দিয়ে বানিয়ে নিতে পারেন ফোটোফ্রেম বা সার্ভিং ট্রেও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit