মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

ওমরাহ পালন নিয়ে সুখবর দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনে কোনো সীমা রাখছে না সৌদি সরকার। একজন যত খুশি ততবার ওমরাহ পালন করতে পারবেন। ভ্রমণ বা কাজের ভিসা থাকলেও ওমরাহ পালন করতে পারবেন পর্যটকেরা। তবে বিষয়টি জানাতে হবে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে। এছাড়া, ওমরাহ ভিসা থাকলে মক্কা-মদিনা ভ্রমণের সুযোগ মিলবে। খবর সৌদি গেজেটের।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি সরকার ওমরাহ পালনের জন্য ইচ্ছুক মুসলমানদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছে। ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ করার পাশাপাশি মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে সৌদি সরকার। ফেরার সময় যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন মুসল্লিরা। এই সুযোগ নিতে ওমরাহর অনুমতিপত্রে মক্কার মসজিদুল হারামে অবস্থানের সময় নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিধান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit