বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

অর্ধশতকে সাকিবের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডটা এতদিন নিজের দখলে রেখেছিলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ফরম্যাট মিলিয়ে ৪৬৬২ রান ডানহাতি এ ব্যাটারের। এবার এই রেকর্ডে তাকে টপকে গেলেন সাকিব। ইংলিশ বোলারদের তোপের মুখে একাই প্রতিরোধ দেখিয়ে ৫৮ রান করেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আর তাতে মুশফিককে ছাড়িয়ে এক ভেন্যুর হিসাবে মিরপুরের সর্বোচ্চ রান এখন সাকিবের।

তিন ফরম্যাট মিলিয়ে মিরপুরে সাকিবের মোট রান এখন ৪৬৭৩। এই মাইলফলক ছুঁতে বাঁহাতি অলরাউন্ডার ম্যাচ খেলেছেন ১৩৯ টি। এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডে তৃতীয় অবস্থানেও বাংলাদেশি ক্রিকেটার। শের-ই বাংলার মাঠে ১৩৬ ম্যাচ খেলে ৪৪৩৩ রান করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশিদের পর তালিকায় আছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে ৮৩টি ম্যাচ খেলে ৩৫০৩ রান করেছেন এই ব্যাটার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৫৭ ম্যাচ খেলে রিকি পন্টিংয়ের রান ৩৪৬৭।

আজ মিরপুরে রেকর্ড হয়েছে আরও। এ ম্যাচের মধ্য দিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটা জিম্বাবুয়ের, হারারে আন্তর্জাতিক স্টেডিয়ামে। মিরপুরের ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ দিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ভেন্যুতে ১৫০ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit