মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে হারিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া ৯ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখালো অসিরা। অবশ্য এ টেস্ট হারলেও ভারতের সামনে এখনো চ্যাম্পিয়নশিপে  ফাইনালে খেলার সুযোগ রয়েছে ভারতের।

জয়ের জন্য মাত্র ৭৬ রানের টার্গেট পেয়ে ম্যাচের দ্বিতীয় দিন শেষেই  জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো অস্ট্রেলিয়া।

তৃতীয় দিন ৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে খালি হাতে বিদায় করেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

শুরুর ধাক্কা আমলে না নিয়ে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে ১১১ বলে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়েন তারা। ১৮ দশমিক ৫ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন হেড-লাবুশেন জুটি।

৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ বলে  ৪৯ রানে অপরাজিত থাকেন  হেড। ৬টি চারে ৫৮ বলে অপরাজিত ২৮ রান করেন লাবুশেন। ভারতের অশ্বিন ৪৪ রানে ১ উইকেট নেন।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।  শেষ টেস্ট জিতলেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হবে ভারত।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit