সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শহীদ পরিবারকে জীবন নাশের হুমকি ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ আব্দুস সামাদ সিকদারের সন্তানদের জমি দখলের চেষ্টা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় সদর উপজেলার কাশাভোগ এলাকায় শহীদ পরিবারের সদস্যরা ভোগ দখলীয় জমিতে ব্যানার সাটিয়ে এই সংবাদ সম্মেলন করেন।

মুক্তিযুদ্ধে শহীদ সামাদ সিকদারের পুত্র ইসমাইল, নুরুল হক ও সিরাজুল হক সিকদার বলেন, তার পিতার রেখে যাওয়া সম্পত্তিতে ৭০ বছরের অধিক সময় ধরে স্ত্রী-সন্তান ও নাতি-নাতনীদের নিয়ে তারা বসবাস করছেন। বর্তমানে সেই জমির পাশ দিয়ে শরীয়তপুর-চাঁদপুর-মাদারীপুরে যাতায়াতের আঞ্চলিক মহাসড়ক চলে যায়। জমির মূল্যও বৃদ্ধি পেয়েছে। সেই জমির উপর ভূমিদস্যু ইকবাল হাওলাদার, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট তানিয়া, স্থানীয় আলামিন হাওলাদার, এনামুল হাওলাদার, জাহিদুল হাওলাদার, আজিজুল খা, ফারুক বেপারী, সুমন ও রাজুদের অশুভ নজর পড়েছে।

তাই শহীদ পরিবারকে সেই জমি থেকে বেদখল করার জন্য নানা ভাবে চেষ্টা চালিয়ে আসছে ভূমি দস্যুরা। এই নিয়ে আদালতে একাধিক মামলা মোকদ্দমা চলমান রয়েছে। বাধা দিলেই জীবন নাশের হুমকিসহ জমি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা চালায় ভূমি দস্যুরা। শহীদ সামাদ সিকদারের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit