শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

দায়িত্বশীল ডিজিটাল নাগরিক গঠনে বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হতে সহায়তা করা এবং তাদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অব ফ্রিডম’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘ফস্টার রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রোমোট ফ্রিডম অব এক্সপ্রেশন ইন বাংলাদেশ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাই করা ছয়টি দলে মোট ১৮ জন শিক্ষার্থী।

সেখানে দর্শক ছিলেন বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে অমিত সাহা, জান্নাতুল ফেরদৌস জুসি। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের ভূমিকা পালন করেন খান মো. ওমর ফারুক, সূর্য ভৌমিক, মো. ফাহিম শাকিল। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit