বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম

গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় যা বললেন বিজিএমইএ সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের তৈরি পোষাক উৎপাদন ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, কারখানার উৎপাদন সরাসরি নির্ভর করে কর্মীদের মানুষিক ও শারীরিক সুস্থ্যতার উপর। তাদের স্বাস্থ্যের মানোন্নয়ন ও শিল্প-কারখানায় এগুলোর নিয়মিত অনুশীলনই পারে ভবিষ্যতে কোভিড-১৯ এর মতো অদৃশ্য মহামারী প্রতিরোধ করতে। 

বৃহস্পতিবার বিকালে আয়াত এডুকেশন, দেশের তৈরি পোষাক রপ্তানীকারকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ পোষাক উৎপাদন ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) ও ইন্টেগ্রাল গ্লোবালের (আইজি) যৌথ উদ্যোগে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় ‘শ্রমিকদের সুস্থ্যতাকে শক্তিশালীকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টেগ্রাল গ্লোবালে জনস্বাস্থ্য বিশষজ্ঞ জেনা বুটল্ফ। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনন্ত এ্যাপারেল্স এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, আমান স্পিনিং মিলের ভাইস চেয়ারম্যান তাহসিন আমান, জায়ান্ট গ্রুপের প্রকল্প সমন্বয়ক আশাফ হাসান প্রমুখ।  

উল্লেখ্য, দেশে বর্তমানে ২,২০০ কারখানায় মোট ৪০ লাখ কর্মী (যাদের মধ্যে ৬৫ ভাগ  নারী) কাজ করছে। সুতরাং গার্মেন্টস কারখানাগুলোর কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের কর্মীদের উৎপাদনশীলতার উন্নতিসাধন, শিল্প-কারখানার টেকসই উন্নতি নিশ্চিতকরণ এবং মহামারী ও অপ্রত্যাশিত স্বাস্থ্য বিপর্যয় মোকাবিলায় কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতাকে শক্তিশালীকরণ ও এ ব্যাপারে তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা খুবই জরুরী ও গুরুত্বপূর্ণ। 

আলোচনায় অনন্ত এ্যাপারেল্স এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির বলেন, আমাদের কারখানায় সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স রাখার পাশাপাশি কারখানায় কর্মরত কর্মীদের শরীরে পুষ্টি ও ক্যালোরি সঠিক পরিমাণে আছে কিনা সেদিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। তাছাড়া তাদের অনুপস্থিতির হার কমানো ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর আমরা জোড় দিচ্ছি। 

জায়ান্ট গ্রুপের প্রকল্প সমন্বয়ক আশাফ হাসান বলেন, ছোট ও মাঝারী শিল্প-কারখানাগুলোকেও এই উদ্যোগে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ সেখানে কর্মীদের সুস্থ্যতা ও উৎপাদনশীলতা রক্ষণাবেক্ষণে মানসম্মত জনবলের ঘাটতি রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit