মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রয়ে গেলেন রয়, এলেন আর গেলেন স্লট মালান ও ভিন্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই সিরিজ নিশ্চিত, হারলে সিরিজে ফেরার সুযোগ পাবে বাংলাদেশ।- এমন সমীকরণ সামনে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী ইংল্যান্ড দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৫ রানে উইকেট হারায় ইংরেজরা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফিল স্লট। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ৭ রান করার সুযোগ পান এই তারকা ওপেনার। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন ওপেনার জেসন রয়।

১৫.৩ ওভারে দলীয় ৮৩ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করা ডেভিড মালান। তাকে ১১ রানের বেশি করতে দেননি মিরাজ। দলীয় ৯৬ রানে তাইজুল ইসলামের বলে আউট হন জেমস ভিন্স।

ফিল স্লট, ডেভিড মালান ও জেমস ভিন্সরা আসা-যাওয়ার মিছিলে অংশ নিলেও উইকেট কামড়ে ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার জেসন রয়। তাকে সাজঘরে ফেরাতে পারেনি টাইগাররা। উইকেটের এক পাশ আগলে রেখে ব্যাটিং করে যাচ্ছেন রয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ২৬ ওভারের খেলা শেষে ৩ উইকেটে হারিয়ে ১২৮ রান। ৮৬ রানে অপরাজিত আছেন জেসন রয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit