ডেস্ক নিউজ : দিনের তাপমাত্রা বেড়ে গরম আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এরই মধ্যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। সর্বনিম্ন তাপমাত্রাও উঠে গেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।আজ শুক্রবার (৩ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। একদিন আগে যা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ১:০৮