মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দেশের মানুষ উন্নয়ন চায়, সন্ত্রাস নয়…খাদ্যমন্ত্রী 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন,দেশের মানুষ উন্নয়ন চায়,সন্ত্রাস নয়।শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন বলেই আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পাশে থাকবে,শেখ হাসিনাকে ভোট দেবে। শুক্রবার(৩ মার্চ )  সকাল ১০টায় পোরশা হাইস্কুল কাম মাদ্রাসা মাঠে ২ নং তেতুঁলিয়া উনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি ঘরে ঘরে বিদ্যুৎ দিবেন,তিনি  ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন।  তাঁদের সন্মানীভাতা বাড়িয়েছেন। গৃহহীণ মানুষের ঘর তৈরি করে দিয়েছেন।বয়স্কদের ভাতা দিচ্ছেন ,বিধবারাও ভাতা  পাচ্ছেন। এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য – সহযোগিতা পৌঁছেনি।দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে নেতাকর্মীদের আহবান জানান। 
কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট হয়নি, হবেও না। কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের নায্য মূল্য পাচ্ছে। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিলো।প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের।শেখ হাসিনার সরকার পদ্মাসেতু করেছে।মেট্রো রেল চলছে আর পাতাল রেলের কাজও চলছে।২০২৩ সালে আরো অনেক মেগা প্রকল্পের সুফল পাবে দেশের জনগণ বলে তিনি উল্লেখ করেন।সাধন চন্দ্র বলেন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য ,দেশের মানুষের জন্য বারবার কারাবরণ করেছেন। অধিকার আদায়ে বদ্ধপরিকর ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে মধ্যম আয়ের দেশ।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর তাঁর লাশ ঢাকায় দাফন না করে টুঙ্গিপাড়ায় দাফন করা হয়। কুচক্রীদের উদ্দেশ্য ছিল বাঙ্গালি যাতে বঙ্গবন্ধুকে ভুলে যায়। বাস্তবে হয়েছে উল্টো। বঙ্গবন্ধুর আদর্শের বিস্তার ঘটেছে,ঘটে চলেছে। বিএনপির আন্দোলন সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, তাদের আন্দোলনের মৃত্যু ঘটেছে।এখন তাদের চল্লিশার কর্মসূচি চলছে। দেশের উন্নয়নে বিএনপির কোন ভূমিকা নেই।তাদের রাজনীতি শুধু লুটপাট আর খাই খাই। কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে? এ প্রশ্ন রাখেন তিনি।
তেতুঁলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন মোল্লা ,পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান  শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং পোরশা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি নাসিমা খাতুন বক্তৃতা করেন।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৩/দুপুর ১:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit