শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

কাঁচা পেঁপের সালাদ রেসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : অতিরিক্ত ওজন দেহের জন্য কখনই মঙ্গল বয়ে আনে না। অসংক্রামক অনেক রোগের জন্য বাড়তি ওজন দায়ী। অস্বাস্থ্যকর বিভিন্ন খাবার সহ প্রসেস ফুড খাওয়ার অভ্যাস দিন দিন দেহের ওজন বাড়িয়ে তোলে। যার ফলে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ সহ নানা অসংক্রামক ব্যাধি বেড়েই চলছে।

তবে অনেকেই ওজন কমাতে চায় ঠিকই, কিন্তু খাওয়ার সময় সেটা মনে থাকে না। ফলে ওজনও কমে না। তবে নিয়মিত পেট ভরে খেয়েও ওজন কমানো সম্ভব। এজন্য দিনে অন্তত একবার সালাদ খেতে হবে। কারণ সালাদ ফাইবারের ভালো উৎস, এতে হজমশক্তি বাড়ে। নিয়মিত সালাদ খেলে ওজন কমানো সহজ হয়ে যায়।

পাঠক, আজকের আলোচনায় থাকছে কাঁচা পেঁপের সালাদের রেসিপি। কাঁচা পেঁপে শরীরকে সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি জ্বর নিরাময়ে, পেটের সমস্যা দূর করতে, গ্যাস্ট্রিক এবং বদহজমেও অনেক উপকারী। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। এতে কেমোপেইন, প্যাপিন, পাইপাইন ও সাইমোপ্যাপিনের মতো উপাদান থাকে। এগুলো কার্বোহাইড্রেট ও প্রোটিন চর্বি দূর করতে সাহায্য করে।  

চলুন জেনে নওয়া যাক যেভাবে তৈরি করবেন কাঁচা পেঁপের সালাদ…

> কাঁচা পেঁপে: ২৫০ গ্রাম। 
> বরবটি: ১২৫ গ্রাম। 
> টমেটো (মাঝারি): ২টি।  
> নারিকেলের ঘন দুধ: ১/৪ কাপ।
> সয়াসস: ২ টেবিল চামচ।
> রসুন ছেঁচা: ৩ কোয়া।
> ভাজা চীনাবাদাম কুচি: ২ টেবিল চামচ।
> ধনেপাতা কুচি: ২ চা চামচ। 

প্রণালি

পেঁপের খোসা ছাড়িয়ে ঝুরি করুন। ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পরে পানি ঝরিয়ে নিন। বরবটি আড়াই সে.মি. লম্বা টুকরো করুন। লবণ পানিতে এমনভাবে সেদ্ধ করুন যেন নরম না হয়। পানি ঝরিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। সালাদের বাটিতে পেঁপে বরবটি টমেটো কুচি মেখে রাখুন। নারিকেলের দুধের সাথে সয়াসস ও রসুন মেশান। সালাদের ওপর ঢেলে দিন। ওপরে চীনাবাদাম ও ধনেপাতার কুচি ছড়িয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। 

(বি. দ্র. হৃদরোগীরা বাদাম বাদ দিয়ে তৈরি করবেন)

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৩/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit