মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

বাখমুত থেকে পিছু হটছে ইউক্রেনের সেনারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে আদেশ জারি করে মস্কো। ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে না পারলেও দোনেৎস্কজুড়ে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের চলছে তীব্র লড়াই। কয়েক মাস ধরে টানা লড়াইয়ের পর বৃহস্পতিবার (২ মার্চ) দোনেৎস্কের বাখমুত শহর থেকে ইউক্রেনীয় সেনারা পিছু হটছে বলে দাবি করেছে মস্কো।

রুশ বাহিনীর হামলার তীব্রতার মুখে শহরটি থেকে অন্তত চার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কিয়েভ। যদিও যেকোনো মূল্যে বাখমুতকে রক্ষার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এরমধ্যেই চলমান যুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা রাশিয়া অচল করে দেয়ায় লাখো ইউক্রেনীয়কে তীব্র শীতে নিদারুণ কষ্ট ভোগ করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে, ইউক্রেন যুদ্ধ ও সংঘাত বন্ধে রাজনৈতিক সমঝোতায় আসতে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষকে আহ্বান জানিয়েছেন চীন ও বেলারুশের প্রেসিডেন্ট। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে চীনের শান্তি প্রস্তাবকেও সমর্থন জানান বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের পরিকল্পনায় তার ‘পূর্ণ সমর্থন’ রয়েছে।

তিনি বলেন, চীনের অবস্থান ও ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের প্রস্তাব পুরোপুরি সমর্থন করে বেলারুশ। সংঘাত অবসানে ওই শান্তি প্রস্তাবের গুরুত্ব রয়েছে। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘সব ধরনের শীতল যুদ্ধের মানসিকতা’ পরিত্যাগ করতে হবে। তিনি বলেন, সব দেশের উচিত বিশ্ব অর্থনীতির রাজনীতিকরণ বন্ধ করা। বাস্তবে এমন কিছু করা যা যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit