শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে ঢাকা প্রস্তুত : আমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী সরকারের পতনের চূড়ান্ত আন্দোলনের জন্য ঢাকা প্রস্তুত। ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সেই চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপিকে ছাড়া দেশে কোন নির্বাচন নয়। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 

আমান উল্লাহ আমান বলেন, আগামী ৪ মার্চ সারাদেশে বিএনপির পদযাত্রায় জনবিস্ফোরণ ঘটবে। পদযাত্রায় সাধারণ মানুষদের সাথে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেয়ার জন্য স্ব-স্ব এলাকায় বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান তিনি। মঙ্গলবার বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ৪ মার্চ থানা পর্যায়ে পদযাত্রার প্রস্তুতি নিয়ে যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা জনগণের সাথে রয়েছে, জনগণকে সাথে নিয়েই রাজপথে লড়াই করে বিজয়ী হবে এবং এ বিজয় গণতন্ত্রের বিজয় হবে ইনশাআল্লাহ।আমিনুল হক বলেন, আগামী ৪ মার্চ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের পদযাত্রায় পুরো ঢাকা প্রকম্পিত হবে। ঢাকাসহ পুরো দেশবাসীর রাজপথে নেমে আসার মাধ্যমেই হারানো গণতন্ত্রের বিজয় সূচিত হবে। 

সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসি আহম্মেদ মিষ্টি, চেয়ারম্যান আতাউর রহমান, এ জি এম শামসুল হক, মোয়াজ্জেম হোসেন মতি, আক্তার হোসেন, মহানগর সদস্য এডভোকেট আক্তারুজ্জামান, হাজী মো. ইউসুফ, আলাউদ্দিন সরকার টিপু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশ, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মো. চান মিয়া, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন দেওয়ান, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, আব্দুল কাদের বাবু, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাসসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit