শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কারা জায়গা পেলেন ফিফার বর্ষসেরা একাদশে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিফা দ্য বেস্টের গালা নাইট। আর্জেন্টাইনদের জয়জয়কারের রাতে ঘোষণা করা হয়েছে ফিফা বর্ষসেরা একাদশও। ২০০৫ সাল থেকে প্রতিবছর ফিফপ্রো বিশ্বের পেশাদার ফুটবলাদের আহ্বান জানিয়ে থাকে বছরের সেরা একাদশ বাছাই করে নিতে। এটাই ফুটবলের একমাত্র বৈশ্বিক পুরস্কার যেটা শুধুমাত্র ফুটবলারদের ভোটেই ঠিক করা হয়।

৬৮টি দেশের ১৮ হাজার ৬৪০জন পেশাদার খেলোয়াড়ের ভোটে নির্বাচিত করা হয়েছে ২০২২ সালের পুরুষদের বিশ্বএকাদশ।  এই একাদশ নির্বাচনে মানদণ্ড হিসেবে ধরা হয়েছে ৮ আগস্ট ২০২১ থেকে ১৮ ডিসেম্বর ২০২২ সময়কালের পারফরম্যান্স।  ২০২২ ফিফপ্রো একাদশে জায়গা পেয়ে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। এই নিয়ে টানা ১৬তম বারের মতো একাদশে জায়গা পেয়েছেন তিনি। তার চেয়ে বেশি কেউই কখনো জায়গা করে নিতে পারেননি এই একাদশে।

মেসি ছাড়াও জায়গা পেয়েছেন প্রত্যাশিত প্রায় সবাই। তবে চমক হয়ে এসেছে এমি মার্টিনেজের জায়গা না পাওয়া। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের পর দ্যা বেস্টের আসরে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও আর্জেন্টিনার এই গোলরক্ষকের দখলে গেলেও ফিফপ্রোর সেরা একাদশে জায়গা পাননি তিনি। গোলরক্ষক হিসেবে এই একাদশে বেছে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।

একাদশে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল থেকে মেসি ছাড়া জায়গা পাননি আর কেউই। সর্বোচ্চ দুইজন আছেন বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স থেকে। ক্লাবের হিসেবে সর্বোচ্চ তিনজন করে আছেন রিয়াল মাদ্রিদ ও পিএসজি থেকে।

ফিফপ্রো বিশ্ব একাদশ ২০২২-

গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)

ডিফেন্ডার: জোয়াও কান্সেলো (ম্যানচেস্টার সিটি/ বায়ার্ন মিউনিখ, পর্তুগাল), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ/ ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রাজিল), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ ম্যানসিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স) ও লিওনেল মেসি (পিএসজি, আর্জেন্টিনা)।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit