রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে হাজং শিক্ষার্থীদের নবীন-বরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে উল্লাসে নবীন প্রাণ।’’ হাজং সম্প্রদায়ের নবীন শিক্ষার্থীদের বরণ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন দুর্গাপুর উপজেলা শাখা। সোমবার দুপুরে নানা আয়োজনে তাদের বরণ করে নেয়া হয়।

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব মাধ্যমিকের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন মুক্ত জ্ঞানচর্চার রাজ্য হলো কলেজ। নেত্রকোনার দুর্গাপুরে এই কলেজে পড়ুয়া হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় টংক স্মৃতিসৌধ মিলনায়তনে হাজং নেতা অন্তর হাজং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, হাজং সম্প্রদায়ের অন্যতম নেতা ও গবেষক মতিলাল হাজং, হাজং নেতা নলিনী কান্ত হাজং, লিটন হাজং প্রমুখ।

২০২২-২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন। ফুল দিয়ে নবীণদের বরণ ও আলোচনা সভা শেষে নবীণদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় বরণ অনুষ্ঠান।

নবাগত শিক্ষার্থী ঝুমুর হাজং বলেন, ‘দীর্ঘদিন পর একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী পাচ্ছি, নতুন শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে নতুন শিক্ষক ও সিনিয়র আপুদের সঙ্গে পরিচয় হচ্ছে, কলেজে নিয়মিত ক্লাশ ও পাঠদান পেয়ে ভালোই লাগছে আমার। আমি এ কলেজে পড়াশোনার সুযোগ পেয়ে গর্ববোধ করছি। এখন শুধু ভালোভাবে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকে শেষ করব এই প্রত্যাশাই করছি, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit