শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান।

বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd, মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov, স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে। ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান সম্ভব হয়নি। ২০২২ সালের ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। 

পরে ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান – এ চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় মোট নম্বর ছিল ১০০ এবং সময় ছিল ২ ঘণ্টা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit