বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

জেলা প্রশাসন বিআরটিএ সিলেটের সচেতনতামূলক র‌্যালি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) সিলেটের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক এক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। র‌্যালি থেকে জনসাধারণের মাঝে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয়।

রোববার দুপুরে এই র‌্যালি বের করা হয়। বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ শহিদুল আযমের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালি সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সিএনজি অটোরিকসা স্ট্যান্ড, টাউন বাস সার্ভিস স্টপেজ সহ অন্যান্য পয়েন্টে গাড়ি চালক, যাত্রী সাধারণ ও জনসাধারণের মাঝে এই প্রচারপত্র বিতরণ করা হয়।

এসময় বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালযের উপ-পরিচালক মোঃ শহীদুল আযম বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে চালক, যাত্রী, পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি বলেন সামান্য ভুলের জন্য যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সে জন্য সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে।

মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই দেখে শুনে ও বুঝে সবাইকে পথ চলতে হবে। তিনি বিশেষ করে যাত্রীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে চালক ও হেলপাদের ভূমিকা রাখার আহবান জানান। র‌্যালিতে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম ও প্রশাসন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit