রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ভোলাহাটে নারী অপারেটসহ স্বামীকে কান ধরালেন বিএমডিএ’র প্রকৌশলী

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ নাইমুল হাসানের বিরুদ্ধে গভীর নলকূপের নারী অপারেটর ও তাঁর স্বামীকে অফিসে ডেকে কান ধরে উঠবস করার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন। ভুক্তভুগী জাতীয় সংসদ সদস্যসহ বিএমডিএ’র নির্বাহী পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার নিকট অভিযোগ করেন।

অভিযোগে জানান গেছে, গোহালবাড়ী ইউনিয়নের জয়দেবপুর মৌজার ৬৪৭ নং দাগের ২০১ নং গনকুপের নিয়োগকৃত নারী অপারেটর কুমিরজান গ্রামের মোঃ সাইফুদ্দিনের স্ত্রী মোসাঃ সখিনা বেগম। তিনি অভিযোগে বলেন, তাঁর পরিচালিত গভীর নলকূপে পানির সাথে বালি ও পাথর উঠলে পূণঃস্থাপনের জন্য ৭ জানুয়ারী বরেন্দ্র বহূমূখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীতে গনকূপ প্রতিস্থাপন বাবদ ১ লাখ টাকা জমা দেন। প্রতিস্থপনে স্থানীয় সহকারী প্রকৌশলী কালক্ষেপন করেন। গভীর নলকূপটি প্রতিস্থাপন না হলে শতাধীক জমিতে বোরো ধান চাষাবাদ হবে না। ফলে কৃষক বোরো ধান চাষ করতে না পারলে পথে বসতে হবে।

ফলে বার বার সহকারী প্রকৌশলীর সাথে যোগাযোগ করি এমন কি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সম্মানিত ব্যক্তিদের দিয়ে যোগাযোগ করায়। বার বার যোগাযোগ ও সুপারিশ করায় সহকারী প্্রকৌশলী আমার উপর ক্ষীপ্ত হয়ে ৯ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে আমাকে বরেন্দ্র অফিসে ডেকে পাঠান। আমি আর আমার স্বামী অফিসে গেলে আমাকে ও আমার স্বামীকে অফিস কক্ষে আটকে অশ্লীল ভাষায় গালিগালজ করেন সহকারী প্্রকৌশলী মোঃ নাইমুল হাসান।

গালমন্দ করেও ক্ষেন্ত হননি। আমাকে ও আমার স্বামীকে কান ধরে উঠবস করান। কান ধরে উঠবস করার পর আমাকে হুমকি দিয়ে বলেন এরপর অফিসে আসলে অপারেটর থেকে বাতিল করাসহ নানা প্রকার ভয়ভীতি দেখান তিনি।
এ ব্যাপারে সহকারী প্রকৌশলী মোঃ নাইমূল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি কান ধরানোর সত্যতা শিকার করেন। তিনি বলেন, সখিনা বেগম বিভিন্ন জনের মাধ্যমে তদবির করানোর জন্য কান ধরানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit