বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

ফুলবাড়ীতে অনুমোদন ছাড়াই ইয়ামিন ভান্ডারের গুড়া ঝাল ও হলুদের ছড়া॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ১৩টি উপজেলায় অনুমোদন ছাড়াই ইয়ামিন ভান্ডারের গুড়া ঝাল ও হলুদের ছড়াছড়ি। এতে নেই কোন উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণ তারিখ এছাড়াও নেই কোন বিএসটিআইএর অনুমোদন। ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামে অবস্থিত ইয়ামিন ভান্ডার এর কারখানা। ইয়ামিন ভান্ডারের স্বত্তাধীকারী দীর্ঘদিন ধরে এই অনুমোদনহীন ব্যবসা চালিয়ে যাচ্ছে।

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুমোদন ছাড়াই স্থানীয় বাজারে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে ইয়ামিন ভান্ডারের তৈরি গুড়া ঝাল ও হলুদ। এসব পণ্য কোনো প্রকার সরকারি সংস্থা বা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই শুধু ট্রেড লাইসেন্স দিয়েই উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌর এলাকাসহ বিভিন্ন বাজারে ইয়ামিন ভান্ডারের নামে খোলা গুড়া ঝাল ও হলুদ বিক্রি হচ্ছে। প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, প্রস্তুতকারকের ঠিকানা বা মান নিয়ন্ত্রণের সিলমোহর না থাকায় ভোক্তারা ঝুঁকিতে পড়ছেন। ভোক্তাদের অভিযোগ, অনুমোদনবিহীন এসব মসলা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য নিম্নমানের গুড়া মশলার ব্যবহার মারাত্মক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অপরিষ্কারভাবে তৈরি ও অনুমোদন ছাড়া বাজারজাতকৃত মশলায় ভেজাল বা ক্ষতিকর রাসায়নিক মেশানোর আশঙ্কা থাকে। এগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।”এদিকে সাধারণ ভোক্তারা দ্রুত বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit