মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বড় পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা স্টালিন বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গ্রাহকের মুখোমুখি বসুন, বিল কেন বেশি আসছে সেই জবাব দিন: তাসনিম জারা ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের টেস্ট ছাড়ার আসল কারণ জানালেন স্টোকস সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

এআই-তৈরি ভুয়া ছবিতে বিপাকে, আদালতে ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

নিউজ ডেক্সঃ  বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। মঙ্গলবার তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা করেন। আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, নায়িকার অনুমতি ছাড়া তার পরিচিতি ব্যবহার করে বিভিন্ন বাণিজ্যিক পণ্য বাজারে আসছে। কফি মগ, টি-শার্ট ছাড়াও অনলাইনে তার ছবি জুড়ে দেওয়া হচ্ছে নানা প্রচারণায়।

শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। আইনজীবী সন্দীপ শেঠির দাবি, কিছু প্রতিষ্ঠান এমনকি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে সরাসরি অর্থ সংগ্রহ করছে। ‘নেশন ওয়েলথ’ নামের এক সংস্থা নিজেদের লেটারহেডে তাকে চেয়ারপার্সন দেখিয়ে ব্যবসা করছে।

শুনানিতে বিচারপতি তেজাস কারিয়া ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হতে পারে। আইনজীবীদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সেলিব্রিটিদের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহারে ব্যবসায়ীদের আরও সতর্ক করবে। উল্লেখ্য, এর আগেও একই বিষয়ে ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরিচিতি ব্যবহারে নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit