মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ :গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আব্দুল হামিদ ওই ইউনিয়নের পশ্চিম বেলকার কলেরকুয়া এলাকার মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

‎স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জহুরুলের মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল আব্দুল হামিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালক রামিম মিয়াও আহত হন। ‎পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit