মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়॥ ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের রোগীরা॥ চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার আরডি বর্মনের বায়োপিকে বিশেষ চরিত্রে অক্ষয় ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা॥ ঢাবিতে জুলাই স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন বুধবার দুই বছরের চুক্তিতে চেলসিতে হেন্ডারসন মূল্যস্ফীতি, টিকে থাকতে চুল-ব্যবহৃত কাপড় বিক্রি করছে ইরানিরা

বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৬ Time View

ডেস্ক নিউজ : বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমিনুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৩টি মামলার রায় ঘোষণা হবে। আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit