মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ঢাবিতে জুলাই স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল ‘জুলাই স্মৃতি স্মারক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই স্মৃতি স্মারক গণতন্ত্র, ন্যায়বিচার, আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

উপাচার্য আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অসাধারণ সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ১৪ জুলাই ‘জুলাই নারী দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। এ দিবসটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এটি শুধু একটি স্মারক দিবস ঘোষণা নয়; বরং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান ও নেতৃত্বের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ প্রতিষ্ঠা করা হচ্ছে। সেখানে আন্দোলনের ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিও, শহীদ ও আন্দোলনকারীদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং গবেষণাসামগ্রী সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যৎ গবেষক ও শিক্ষার্থীদের জন্য মূল্যবান আর্কাইভ হিসেবে কাজ করবে।

জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় টিএসসি মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচজনের পরিবারের সদস্যদের জাতির কৃতজ্ঞতা, দায়িত্ববোধ ও শ্রদ্ধার প্রতীক হিসেবে সম্মাননা প্রদান করা হবে।

ঢাবি উপাচার্য জানান, শিক্ষার্থীদের আঁকা ঐতিহাসিক গ্রাফিতিগুলো পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হয়েছে, যাতে গণঅভ্যুত্থানের স্মৃতি ও বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত থাকে।

তিনি আরও বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগও গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit