বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সিরিয়ার আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান ইরাক-জর্দানের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ দেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।

গতকাল শনিবার বাগদাদে আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল-হালবুসি সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য সবগুলো আরব দেশের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, সিরিয়াকে আরব বিশ্বের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ ভূমিকা পালন করার সুযোগ দেয়া উচিত। 

হালবুসি বলেন, আরব লীগে সিরিয়ার সদস্যপদ থাকলে সাম্প্রতিক ভূমিকম্পের পর সিরিয়ায় আরো কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হতো।

ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, গত ৬ ফেব্রুয়ারির ধ্বংসাত্মক ভূমিকম্পের পর সিরিয়া বর্তমানে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই মুহূর্তে আমাদের সকলের উচিত সিরিয়াকে ভূমিকম্প পরবর্তী জটিলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করা।

অন্যদিকে, জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, “সিরিয়া আরব বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতাকে ধারণ করে। সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের পর আমাদের উচিত দেশটির দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া। আমরা সিরিয়াকে আরব লীগের সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকায় দেখতে চাই।”

প্রসঙ্গত, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর ওই বছরের নভেম্বর মাসে দেশটির সদস্যপদ স্থগিত করে আরব লীগ। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit