শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

কান্দিগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে আহত মাওলানা হাসপাতালে

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলা ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের নইরপুতা গ্রামে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ফরিদ উদ্দিন ও আনোয়ার হোসেন গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন মাওলানা এনামুল হক খান এহসানসহ কয়েকজন।

স্থানীয় সূত্র জানায়, নইরপুতা গ্রামের ফরিদ উদ্দিন পিতা মরহুম রাশিদ আলী এবং আনোয়ার হোসেন পিতা আঞ্জব আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ফরিদ ও আনোয়ার গংরা গতকাল সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মাওলানা এনামুল হক খান এহসানসহ কয়েকজন উভয়ের বিবাদ নিবৃত্ত করতে এগিয়ে যান। ওই সময় আনোয়ার হোসেন পক্ষ বিচার মেনে নেন। তবে ফরিদ উদ্দিন পক্ষের কাছে যাওয়ার পর বিচার না মেনে হামলা চালানো হয়। এতে মাওলানা এহসানসহ কয়েকজন আহত হন।

তন্মদ্যে মাওলানা এহসান রক্তাক্ত আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে ৩য় তলা ১১ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। নইরপুতা গ্রামের ইউসুফ আলী খানের পুত্র মাওলনা এনামুল হক খান এহসান।মাওলানা এহসান জানান, তিনি সংঘর্ষ থামাতে গিয়েছিলেন। তখন ফরিদ উদ্দিন পক্ষ তার ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এ বিষয়ে কথা বলতে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit