শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটসের ষষ্ঠক নেতা কোর্স-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান ,দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়।৫ দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের আগমী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ জুয়েল আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের সুনাগিরক হিসেবে গড়ে উঠতে শিক্ষা দেয়। জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম ও অনুশীলনের কোন বিকল্প নেই। স্কাউটিং এর শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন ঘটালে সমাজ ও দেশের উন্নয়ন হবে। স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি নিজেকে গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের স্কাউটিং এর শিক্ষা থেকে দেশ ও মানবিক কল্যাণে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলা কমিশনার মোঃ সহিদ উল্ল্যাহ’র সভাপতিত্বে এবং উডব্যাগর ও প্রশিক্ষক সুধীর চন্দ্র দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মওছুফুল করিম, প্রদান শিক্ষক গৌরা পদ দত্ত, সিলেট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাম্পাদক বিপ্লব পুরকায়স্থ, দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটের সম্পাদক আক্তার হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার মিত্রা কর, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু।

উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল হোসেন, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, ছাত্রনেতা সাদমান সাকিব শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মহীবুল্লাহ ও গীতা পাঠ করেন প্রত্যয় কুমার দেব।ষষ্ঠক নেতা কোর্সে দক্ষিণ সুরমা উপজেলার ৩০ উচ্চ বিদ্যালয়, ১৩টি মাদরাস ও ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটস শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit