শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নওগাঁয় র‌্যাবের  অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁয় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমত বর্ডার এলাকা হতে ২০৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে শুক্রবার ভোর সাড়ে ৫টায় জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমত বর্ডার এলাকায় অভিযান পরিচালনা করে ২০৪ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমতের মৃত আব্দুল হাকিমের ছেলে নজরুল ইসলাম (৫৬), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২৫) ও বাপ্পি(১৮)। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit