সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ডার্বির আগে ভিনিসিউসকে প্রশংসায় ভাসালেন সিমিওনে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে রিয়ালে যোগ দেয়ার পর প্রথম দুই মৌসুম দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি ভিনি। তবে এরপর থেকেই প্রতি মৌসুমেই দারুণ পারফর্ম করে যাচ্ছেন ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। বর্তমানে রিয়ালের সেরা তারকাদের একজন তিনি। নিয়মিতই দলে গোল করে অথবা করিয়ে অবদান রাখছেন তিনি।

চলতি মৌসুমেও দারুণ পারফর্ম করে যাচ্ছেন ভিনিসিউস। যার পারফর্মেন্স চোখে পড়েছে অ্যাতলেটিকো বসের। তাই তো ডার্বির আগে ভিনিকে নিয়ে একটু আলাদা ভাবে কথা বললেন তিনি। প্রশংসায় ভাসালেন তরুণ ব্রাজিলিয়ানকে।

সিমিওনে বলেন, ‘আমি মনে করি তার প্রচুর উন্নতি হয়েছে। রিয়াল মাদ্রিদ তার ওপর একটা দুর্দান্ত বাজি ধরেছিল। সে বছরের পর বছর ধরে তার সব পরিসংখ্যানে উন্নতি করেছে এবং একজন খেলোয়াড় হিসেবে দুর্দান্ত ছন্দে আছে।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৮ গোল করেছেন ভিনি। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। মাদ্রিদ ডার্বির আগে তার দিকে বিশেষ নজর রাখতে হবে অ্যাতলেটিকো বসের। কারণ এই ভিনিসিউসই মাদ্রিদ ডার্বির ব্যবধান গড়ে দিতে পারেন।    

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit