রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‘বিপিএলের ব্যাটিং দেখে হৃদয়কে দলে নেওয়া হয়নি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে চলা ম্যাচ প্র্যাক্টিসে দারুণ ব্যাটিং করছিলেন তৌহিদ হৃদয়। তার দল ৬ ওভারে ১ উইকেটে ৬৩ রান করে। হৃদয় একাই ৩৩ রানে অপরাজিত ছিলেন। 

শুক্রবার যখন হৃদয়রা ম্যাচ প্র্যাক্টিস করছিলেন তখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। হৃদয়কে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলেন গণমাধ্যম কর্মীদের।

বাংলাদেশ ‘এ’ দলসহ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর সদ্য সমাপ্ত  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অসাধারণ। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বাশার বলেন, ‘এই ছেলে (তৌহিদ হৃদয়) রান করছে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’তে। এমন না যে শুধু বিপিএলে এসেই সব রান করছে, তা কিন্তু না। অনেকেই মনে করছে বিপিএলের পারফর্মম্যান্সই খুব বেশি চোখে পড়েছে, অবশ্যই চোখে পড়েছে বিপিএলের পারফর্মম্যান্স। এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছে। কিন্তু বিপিএলে যেমন ব্যাটিং সে করেছে, নরমালি হৃদয় কিন্তু এমন ব্যাটিং করে না।’

এবারের বিপিএলে হৃদয় রান করেছেন, কিন্তু যেভাবে তিনি খেলেছেন নজর কেড়েছেন সবার। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫। চার মেরেছেন ৪৩টি আর ছয় ১৩টি। অন্যদিকে প্রথম শ্রেণি কিংবা লিস্ট ‘এ’তে হৃদয় ব্যাটিং করতেন ঠাণ্ডা মেজাজে, দেখেশুনে ধরে খেলায় পারদর্শী ছিলেন। লিস্ট ‘এ’তে তার স্ট্রাইক রেট ৭৯.৬৬। এ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ১২০.৮১। এবারের বিপিএলে যা ছিল ১৪০.৪১।

‘প্রথম শ্রেণি বা অন্য জাযগায় ডিফারেন্ট ব্যাটিং করেছে। আমরা সবকিছু নিয়েই চিন্তা করেছি শুধু বিপিএল না। বিপিএল ছিল মাত্র তবে শেষ দুই বছরের পারফর্মটা মাথায় ছিল। সেটা নিয়েই আলোচনা হয়েছিল’-এভাবেই বলেছেন বাশার।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit