শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

গুরুতর অসুস্থ মাকে সময় দিতে তৃতীয় টেস্টে খেলবেন না কামিন্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই হুট করে দেশে ফিরে যান। যার পেছনে পারিবারিক কারণ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্টের আগ দিয়েই ভারতে ফেরার কথা ছিল ডানহাতি এই পেসারের। কিন্তু না, সেই শঙ্কা সত্যিই হলো।  

সিরিজের তৃতীয় টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক। এই মুহূর্তে খুবই গুরুতর অসুস্থ তার মা। অবস্থা ক্রমশই অবনতির দিকে এগোচ্ছে। তাই দুঃসময়ে ক্যান্সারজয়ী মায়ের পাশে থাকতে সিডনিতে নিজ বাড়িতে অবস্থান করাই শ্রেয় মনে করছেন কামিন্স।  

অজি অধিনায়ক বলেন, ‘আমার মা এখন প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।’ 

২০০৫ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কামিন্সের মা মারিয়া।  কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আগামী ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হবে এই ম্যাচ। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit