শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নির্বাচনে কিভাবে দায়িত্ব পালন করতে হয় পুলিশ জানে : আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছি আমরা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কিভাবে দায়িত্ব পালন করতে হয় আমরা জানি। আমাদের প্রতিটি সদস্য নির্বাচনে দায়িত্ব পালন সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। আজ শুক্রবার সকালে সুনামগঞ্জের শাল্লায় থানা ভবনে স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দায়িত্বগ্রহণের সময় জনপ্রতি আয় ছিল মাত্র ৫০০ ডলার। কিন্তু এখন সেটা প্রায় তিন হাজার ইউএস ডলার। এখন দেশের সর্বত্রই উন্নয়ন হচ্ছে। আমার দুর্গম উপজেলা শাল্লায়ও উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit