শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুইজ ফেস্ট অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়  কুইজ ফেস্ট-২০২৩ আজ ২৩ ফেব্রুয়ারী (২০২৩) বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কুইজ ফেস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংগঠনের মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও ড. মো. রায়হান সরকার বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমানসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে আন্তঃহল, আন্তঃবিভাগ ও একক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী  অনলাইন রেজিস্ট্রেশন এবং অন স্পট রেজিস্ট্রেশন করার মাধ্যমে অংশগ্রহণ করেন। তবে অদক্ষ এবং অনভিজ্ঞ কুইজ মাস্টারের মাধ্যমে সেশন পরিচালনার অভিযোগ করেন কিছু শিক্ষার্থীরা। অপ্রাসঙ্গিক বিষয় থেকে প্রশ্ন করার অভিযোগ উঠেছে একজন কুইজ মাস্টারের বিরুদ্ধে। তবে স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার প্রশংসা করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়  কুইজ সোসাইটি হচ্ছে নতুন নেতৃত্ব তৈরি করার একটি অন্যতম প্লাটফর্ম। সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, তথ্যপ্রযুক্তি ও বিশ্ব সম্পর্কে বিষয়ভিত্তিক বিস্তারিত জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী কর্মসম্পাদন করতে পারলেই সেই জ্ঞান টেকসই হবে। টেকসই জ্ঞান অর্জন ও বিতরণের ক্ষেত্রে শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম টেকসই নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্ন্তভুক্তিমূলক, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit