বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

চৌগাছায় ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পরিত্যক্ত অবস্থায় ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছেন পুলিশ। বিপুল পরিমাণ এ গুলিগুলো ব্যবহারের অযোগ্য বলে জানিয়েছেন পুলিশ। বুধবার ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এক কৃষকরে মেহগনি বাগান থেকে এ গুলো উদ্ধার করা হয়। একটি পুরাতন দুমড়ানো জংধরা টিনের বাক্সের ভেতরে ছিলো ৫৫০ রাউন্ড গুলি । যার ওজন ১০ কেজি ৫০০ গ্রাম।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, বুধবার বিকেলে উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক ইউনুস আলীর মেহগনি গাছ বাগানের জমিতে শ্রমিকরা ডিপ টিউবওয়েল বসানোর জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন। এ সময় মাটি খোঁড়ার এক পর্যায়ে সন্ধ্যার দিকে একটি দুমড়ানো জংধরা টিনেরবাক্স দেখতে পান। শ্রমিক ও জমির মালিক ইউনুস আলী সেটি উদ্ধার করেন। পরে বিষয়টি সৈয়দপুর গ্রামেরইউপি সদস্য কবির হোসেনকে জানান।

কবির হোসেন বিষয়টি থানা পুলিশকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে উপস্থিত জনসাধারণের সামনে বাক্সটি খুলে রাইফেলের পুরাতন অকেজো ৫৫০ রাউন্ড গুলি উদ্ধার করে হেফাজতেনেন। যার ওজন ১০ কেজি ৫০০ গ্রাম । এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানা ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ব্যবহারের অযোগ্য ৫৫০টি গুলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরী নথি ভুক্ত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit