মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

চুক্তি স্থগিত প্রসঙ্গে বাইডেন বললেন, ‘বড় ভুল’ করলেন পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিউ স্ট্যার্ট চুক্তি বাতিল করে ‘বড় ভুল’ করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে,বুধবার পোল্যান্ডের ওয়ারশে বাইডেন এমন মন্তব্য করেন। খবর অনুসারে, পোল্যান্ডে ‘বুচারেস্ট নাইন’ (বি-৯) গ্রুপের সঙ্গে বাইডেন বৈঠকের জন্য প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক তার কাছে পুতিনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চান।  বাইডেন প্রথমে হেসে জবাব দেন, ‘আমার হাতে সময় নেই।’ তারপর কিছুটা থেমে তিনি বলেন, ‘বড় ভুল’।

২০১৫ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায় ওই বছরই  ‘দ্য বুচারেস্ট নাইন’ গ্রুপ প্রতিষ্ঠা করা হয়। এই গ্রুপের সদস্যরা হলো-  বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং স্লোভাকিয়া। মঙ্গলবার ফেডারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেন পুতিন। এতে ইউক্রেন নিয়ে পশ্চিমাদের নতুন করে হুমকি দেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেন। পাশাপাশি পারমাণবিক অস্ত্র (নতুন স্ট্র্যাটেজিক সিস্টেম) যুদ্ধের জন্য প্রস্তুত রাখার ঘোষণা এবং নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্ণ হতে চলেছে। এই অভিযানের কারণে ছয় দশকের পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাশিয়া। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মস্কোয় বার্ষিক ‘স্টেস্ট অব দ্য নেশন’ ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে। দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সামনে রেখে দেওয়া ওই ভাষণে পুতিন বলেন, পশ্চিমের অভিজাতরা তাদের উদ্দেশ্য গোপন করেননি। তবে তারা এটাও বুঝতে ব্যর্থ হননি যে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit