শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ২২বছর পূর্তি উদযাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ২২ বছর পূর্তি উপলক্ষে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কাজলশাহ এলাকায় স্বেচ্ছায় রক্তদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এস হাসান এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আওলাদ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

বিশেষ অতিথির বক্ত্য রাখেন ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক কাউন্সিলর এস এম আবজাদ হোসেন আমজাদ, বর্তমান কাউন্সিলর এ কে লায়েক, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, ভাতালিয়া এলাকার বিশিষ্ট মুরব্বি সালাউদ্দিন বক্স সালাই, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক শামীম আহমদ, কমফোর্ট মেডিকেল সার্ভিস এর চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পারভেজ, পাভেল, এহসান, রুমন, সুমন, শামীম, রবি, রামিম, সোহাগ, সাগর, মুকিত, আব্দুল্লাহ, মুহিন, সামি, অমিত, সিহাব, রাজা, ইয়ামান, তায়েফ, মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit