সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

মনিরামপুরে মায়ের একমাস পর দূর্ঘটনায় ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মায়ের মৃত্যুর একমাস পর মোটরসাইকেল দূর্ঘটনায় বড় ছেলে নবম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম নয়নের মৃত্যু হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার দিকে দুইবন্ধু মোটরসাইকেলে করে বেড়াতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে আহত হয়। তাদেরকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নয়নের। অপর বন্ধু আহত অপুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়নের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিরাজুল ইসলাম নয়ন উপজেলার শৈলী গ্রামের কৃষক আবদুর রহমানের বড় ছেলে। নয়ন মনিরামপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এমরান হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে স্কুলে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান চলাকালিন সহপাঠি বন্ধু মিরাজুল ইসলাম নয়ন এবং মাসুদুর রহমান অপু মোটরসাইকেলে করে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে রামপুর জামতলা মোড়ে পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলসহ তারা রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দুজনেই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় নয়নের। অপুকে ভর্তি করা হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। আহত মাসুদুর রহমান অপু হাজরাকাঠি গ্রামের তজিবুর রহমানের ছেলে।

ইউপি সদস্য মোশলেম উদ্দিন জানান, নয়নের মা সালমা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র একমাস আগে মারা যান। দুই ভাই ও এক বোনের মধ্যে নয়ন ছিল সবার বড়। পিতার মোরসাইকেল নিয়ে নয়ন মঙ্গলবার সকালে স্কুলে যায় ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগদিতে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানি ইসরাইল জানান, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে নয়নের দাফন সম্পন্ন হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit